• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

‘তৌহিদি জনতার’ সঙ্গে বাউল শিল্পীদের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৪

মানিকগঞ্জ প্রতিনিধি    ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে তৌহিদি জনতার সঙ্গে বাউল শিল্পীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের চারজন আহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় (বিজয় মেলার মাঠের পশ্চিম পাশে) এ ঘটনা ঘটে।

ইসলাম ধর্মকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারের শাস্তি ও মুক্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি দেন তৌহিদি জনতা ও বাউল শিল্পীরা। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

আহতরা হলেন আবুল সরকার সমর্থক শিবালয় উপজেলার সাঁকরাইল গ্রামের আবুল আলিম, হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার জহুরুল এবং সিংগাইর উপজেলার তালেবপুর গ্রামের আরিফুল ইসলাম। তৌহিদি জনতার মওলানা আব্দুল আলীম নামের এক মাদ্রাসাশিক্ষকও আহত হয়েছেন এ ঘটনায়।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল ৯টার দিকে তৌহিদি জনতার ব্যানারে আবুল সরকারের শাস্তির দাবিতে সহস্রাধিক মানুষের একটি বিক্ষোভ মিছিল বাসস্ট্যান্ড এলাকা থেকে বিজয় মেলার মাঠের সামনে গিয়ে সমাবেশ শুরু করেন। এ সময় শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে তার অনুসারী বাউলরা বিজয় মেলার মাঠের ভিতরে শহীদ মিনার চত্বরের কাছে সমবেত হন। এক পর্যায়ে তৌহিদি জনতার সমাবেশ থেকে একটি অংশ বাউল শিল্পীদের ধাওয়া দেয়। এ সময় বাউল শিল্পীদের তিনজন আহত হন এবং তৌহিদি জনতার একজন আহত হন। পরে বাউল শিল্পীরা পুকুরে ঝাঁপ দিয়ে ওপারে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল আল মামুন বলেন, ঘটনাস্থলের পাশেই পুলিশ মোতায়েন ছিল। সে কারণে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০