• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মদনপুরে সিমেন্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক

মদনপুর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি    ২৩ নভেম্বর ২০২৫, ১১:২৬ এ.এম.
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় বসুন্ধরা সিমেন্ট কারখানার কয়লার কল বিস্ফোরণে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কারখানায় কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধ শ্রমিকরা হলেন-আতিকুর রহমান (৪২), তোরাব আলী (৫৫), ফেরদৌস (৩৫), তাজুল ইসলাম (৩৫), কামাল হোসেন (৪৫) ও নাহিদ হাসান (২২)। রাত ৯টার দিকে তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সহকর্মী মোবারক হোসেন জানান, কয়লার কলে কয়লা পেষণের সময় হঠাৎ বিস্ফোরণে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়লে ছয় শ্রমিক দগ্ধ হন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, নাহিদ হাসানের ৪০ শতাংশ, আতিকুর রহমানের ২৭ শতাংশ, কামাল হোসেনের ২৬ শতাংশ, তোরাব আলীর ১৬ শতাংশ, তাজুল ইসলামের ১২ শতাংশ এবং ফেরদৌসের ১০ শতাংশ শরীর পুড়ে গেছে। সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের পর দ্রুত আহতদের হাসপাতালে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, কয়লা গুঁড়া করার সময় উত্তপ্ত কয়লা ছিটকে পড়ায় শ্রমিকরা দগ্ধ হয়েছেন।

তবে ঘটনাটি নিয়ে বসুন্ধরা সিমেন্ট কারখানা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০