• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর যে ভুলে ফের আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’ প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মীদের গালি, পদ হারালেন ছাত্রদল নেতা ‘কুমিল্লার রাজস্বের ২৫ কোটি টাকা নিয়ে গেছেন আসিফ-হাসনাত’ জিয়াউর রহমানের দেখানো পথই গণতন্ত্রের মূল ঠিকানা: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালে বেকারি-ময়লা, স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ তিন হাজার মানুষকে বাংলাদেশে ‘ঠেলে পাঠাতে’ চায় ভারত বিশ্বব্যাপী শান্তিরক্ষায় প্রশংসিত বাংলাদেশ

কুড়িগ্রামে ৩ দিন ব্যাপী শিশু অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি    ২২ নভেম্বর ২০২৫, ০৩:২৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী সংলগ্ন মাদারতেরেজা স্কুল হলরুমে ইউনিসেফ এর অর্থায়নে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ২০ থেকে ২২ নভেম্বর মোট ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল। প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন- হলোখানা মন্ডল পাড়া জামে মসজিদের খতিব আফজাল হোসেন, ব্রীজের মাথা সবুজ পাড়া জামে মসজিদের খতিব মোঃ শফিউল আলম, যাত্রাপুর ব্রহ্মতর জামে মসজিদের খতিব রোমান হাসান প্রমূখ। 

প্রশিক্ষণে বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলেটেটর বাবুল চন্দ্র রায়, খোরশেদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালাতে কুড়িগ্রাম সদরের ৮টি ইউনিয়ন ও পৌরসভার ২০ জন ইমাম অংশগ্রহণ করেছেন।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের আনন্দে সবাই যখন ব্যস্ত, তখনো সীমান্তে অতন্দ্র প্রহরায় ৫৫ বিজিবি
ঈদের আনন্দে সবাই যখন ব্যস্ত, তখনো সীমান্তে অতন্দ্র প্রহরায় ৫৫ বিজিবি
ময়মনসিংহে পিকআপ-সিএনজির সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু
ময়মনসিংহে পিকআপ-সিএনজির সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু
বিজিবির কাছে শতাধিক বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ
বিজিবির কাছে শতাধিক বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ