• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বাকৃবিতে গরুর গোশত উৎপাদনে চতুর্থ শিল্পবিপ্লব প্রযুক্তি বিষয়ক কর্মশালা

বাকৃবি প্রতিনিধি    ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ এ.এম.
বাকৃবিতে গরুর গোশত উৎপাদনে ফোর আই আর প্রযুক্তির কর্মশালা-ছবি সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বাংলাদেশে গরু পালন থেকে গোশত ভোক্তার টেবিল পর্যন্ত ৪র্থ শিল্পবিপ্লব (ফোর আই আর) প্রযুক্তির প্রয়োগ’ শীর্ষক উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পশুপালন অনুষদের কাজী ফজলুর রহিম ভবনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। ‘অ্যাপ্লিকেশন অব ফোর আই আর টেকনোলজিস ফ্রম ফার্ম টু ফর্ক ফর বিফ ক্যাটল ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালাটি হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে এবং বাকৃবির পশু বিজ্ঞান বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন পশু বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. হাফিজা খাতুন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূইঁয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো: রুহুল আমীন এবং বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো: হাম্মাদুর রহমান।

স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, পিএইচডি ও এমএস পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মো: আবুল হাশেম। তিনি বলেন, “এই প্রকল্পের মাধ্যমে গরুর গোশত উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিক্স ও ইন্টারনেট অব থিংসের মতো ফোর আই আর প্রযুক্তি প্রয়োগ করা হবে। এতে খামারিরা তথ্যনির্ভর সিদ্ধান্ত নিতে পারবেন এবং ভোক্তাদের পণ্যের গুণমান ও উৎস সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূইঁয়া বলেন, “বর্তমান বৈশ্বিক বাজারে এই প্রকল্পটি অত্যন্ত সময়োপযোগী। নির্ধারিত সূচক অনুযায়ী কাজ করলে প্রাণিসম্পদ খাতে স্বচ্ছতা ও উৎপাদনশীলতা বাড়বে। প্রকল্প সফল হলে বাকৃবি পরিবারের সদস্যরা ভবিষ্যতে দুধ ও ডিমের মতোই নিয়মিতভাবে নিরাপদ ও মানসম্মত গরুর গোশত ক্রয় করতে পারবেন।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন