• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ, ট্রাক-বাসে আগুন

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি    ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ এ.এম.
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে এক্সপ্রেসওয়ে অবরোধ করে আওয়ামী লীগের কর্মীরা-ছবি সংগৃহীত

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি বাস্তবায়নে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাড়ে ৮টার পর কিছু যানবাহন সেতু পার হলেও এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ রয়েছে।    

অবরোধ চলাকালে না ওডোবা তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন আওয়ামী লীগ কর্মীরা এবং দু’টি যাত্রীবাহী বাস ভাঙচুর করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আন্দোলনকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন ও ককটেল বিস্ফোরণ ঘটান, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় আধা কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ আটকে পড়া যানবাহনগুলোকে সেতু পারাপারে সহায়তা করছে।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, সকাল থেকে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিলে তাদের সরানোর চেষ্টা করা হয়। এ সময় দুর্বৃত্তরা ট্রাকে আগুন দেয়। সাড়ে ৮টার পর থেকে সীমিতভাবে যানবাহন চলাচল শুরু হলেও এক্সপ্রেসওয়েতে এখনো স্বাভাবিক গতি ফিরেনি।

শরীয়তপুর বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, “ঢাকায় তাদের দু’টি বাসে আগুন দেওয়ার পর আতঙ্কে মালিক ও শ্রমিকরা সড়কে যানবাহন নামাচ্ছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চলাচল শুরু হবে।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক
আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক
পুশ-ইন সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশী আটক
পুশ-ইন সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশী আটক
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক
টেকনাফে সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা জব্দ, কারবারি আটক