• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মানিক হত্যা মামলার আসামি আ’লীগ নেতা গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি    ১৭ জুন ২০২৬, ১২:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

আলোচিত মানিক হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি ভুট্টুকে গ্রেপ্তার করেছে তাজহাট থানা পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় রংপুর পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামি আকতারুজ্জামান ভুট্টু মৃত পাগলা আহম্মদের ছেলে। রংপুর মহানগরের তাজহাট শেখপাড়ায় তার বাড়ি। 

রংপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাজহাট থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
নবাবগঞ্জে কৃষকদের উৎসাহিত করায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ
ভাঙ্গুড়ায় কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ
মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকা
মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকা