• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

আশুলিয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সাভার প্রতিনিধি    ১২ নভেম্বর ২০২৫, ১১:০৪ এ.এম.
ঢাকার আশুলিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ে যায় একটি বাস – ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা অবস্থায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি না ঘটলেও আগুন দেখে বাস থেকে নামতে গিয়ে সামান্য আহত হন চালক মো. সাত্তার।

সাত্তার জানান, “ভোরে আমি বাসের ভেতর ঘুমাচ্ছিলাম। হঠাৎ আগুন দেখে জানালা দিয়ে লাফ দিই। নামার সময় পায়ে ব্যথা পাই। পরে দেখি হেলমেট পরা ৪ জন দুইটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আশপাশের সিকিউরিটি গার্ডরা এগিয়ে গেলে তারা গুলি ছুড়ে পালিয়ে যায়।”

ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে আগুন লাগায়। আমরা দ্রুত আগুন নিভিয়েছি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

এ বিষয়ে বক্তব্য জানতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০