• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

হাসিনাকে জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিণী’ বলা বিএনপি নেতাকে শোকজ

কুমিল্লা প্রতিনিধি    ১০ নভেম্বর ২০২৫, ০৫:২৩ পি.এম.
কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম। ছবি: সংগৃহীত

নিজ ভাষণে শেখ হাসিনাকে জিয়াউর রহমানের ‘অর্ধাঙ্গিণী’ বলে উল্লেখ করায় কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি।নোটিশে দলের মধ্যে নেতিবাচক প্রভাব এবং দলের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। 

সোমবার (১০ নভেম্বর) এ নোটিশ পাঠানো হয়েছে বলে জেলা বিএনপির কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, গত ৭ নভেম্বর তিতাস উপজেলার গাজীপুরে তিতাস ভবনে  বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম একটি বক্তব্য রাখেন। ১১ সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘জিয়াউর রহমানের অর্ধাঙ্গিণী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা ভরে স্বরণ করছি’। তখন সাংবাদিকদেরকে ভিডিও বন্ধ করার জন্য বলেন উপস্থিত নেতৃবৃন্দ।  

এ বিষয়ে মেহেদি হাসান সেলিম তার ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে লিখেছেন, প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। ৭ নভেম্বর ২০২৫ ইং তারিখ, সকাল ১১টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের তিতাস ভবনে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাধীনতার মহান ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছিলাম। তখন ভুলক্রমে বক্তব্যের শেষ পর্যায়ে আমি অন্য একটি নাম উল্লেখ করি। সাথে সাথে ভুল বুঝতে পেরে উপস্থিত নেতৃবৃন্দের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি। এটি ছিল একটি স্লিপ অব টাং এবং আমার অজান্তে এই ভুলটি ঘটে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০