• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বুয়েটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১৬ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক    ৪ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ জমা দেওয়া শুরু হবে। আবেদনপ্রক্রিয়া চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। আবেদনকারীরা মোবাইল ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন। 'ক' গ্রুপের জন্য ফি ১ হাজার ৩০০ টাকা এবং 'খ' গ্রুপের জন্য ১ হাজার ৫০০ টাকা।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি এবং যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ১৭ ডিসেম্বর।

দুই ক্যাটাগরিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যথাক্রমে মডিউল 'এ' ও 'বি'। মডিউল 'এ' ক্যাটাগরির পরীক্ষা হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং মডিউল 'বি' ক্যাটাগরির পরীক্ষা হবে দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচিত ও অপেক্ষামাণ তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৭ ফেব্রুয়ারি।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন