• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

নরসিংদীর ৫ আসনের ৪টিতে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ৪ নভেম্বর ২০২৫, ১২:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াৎ হোসেন বকুল।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

তবে নরসিংদী-৩ (শিবপুর) আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। স্থানীয় নেতারা আশা করছেন, দলের প্রধান অচিরেই একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবেন।

নরসিংদী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীরা হলেন: জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা সভাপতি আবুল হারিছ রিকাবদার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতকে সতর্কবার্তা আলালের
সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতকে সতর্কবার্তা আলালের
জামাতের সম্পূর্ণ ইতিহাস ভণ্ডামীর ইতিহাস: আমানউল্লাহ আমান
জামাতের সম্পূর্ণ ইতিহাস ভণ্ডামীর ইতিহাস: আমানউল্লাহ আমান
বাজেট সম্ভাবনাময়, তবে চ্যালেঞ্জিং: আনিসুল ইসলাম
বাজেট সম্ভাবনাময়, তবে চ্যালেঞ্জিং: আনিসুল ইসলাম