• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাষ্ট্রক্ষমতায় থাকা নিয়ে ভোটাভুটি হয় সেনাবাহিনীর ভেতরে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী সারাদেশে অভিযানে সাড়ে ৪ লাখ লিটার অবৈধ তেল উদ্ধার কাউন্সিলর না থাকায় ওয়ার্ড সচিবদের তৎপর হতে বললেন ডিএসসিসি প্রশাসক দিল্লি থেকে মরিশাসে একই ফ্লাইটে যাচ্ছেন খলিল-জয়শঙ্কর দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের মালয়েশিয়া থেকে ৫১০০০ টন তেল নিয়ে আসছে আরও ২ জাহাজ পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ

ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে কৌশানি

বিনোদন ডেস্ক    ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ পি.এম.
কৌশানি মুখার্জি-ছবি সংগৃহীত

টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি আবারও নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বন্দে ভারত ট্রেনে যাত্রা করতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, একেবারে সাধারণ পোশাকে প্ল্যাটফর্মে হাঁটছেন অভিনেত্রী কৌশানি। সাংবাদিকেরা তাকে জিজ্ঞেস করেন, “ট্রেনে চড়ে কেমন লাগছে?” জবাবে অভিনেত্রী বলেন, “প্রায় ২০ বছর পর ট্রেনে উঠলাম। ছোটবেলায় বাবা-মায়ের সঙ্গে উঠেছিলাম, আবার এখন। একেবারে আলাদা অনুভূতি হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না।”

এই বক্তব্য প্রকাশের পরই নেটিজেনদের মধ্যে শুরু হয় তুমুল কটাক্ষ ও মজার মন্তব্যের বন্যা। কেউ লিখেছেন, “শেষ যখন ট্রেনে চেপেছিলেন তখন বয়স কত ছিল?” আবার কেউ বলেছেন, “সবাই এখন নতুন নাটক শুরু করেছে।”

কেউ কেউ রসিকতা করে প্রশ্ন তুলেছেন, “সবাই মিলে মালদহ যাচ্ছে কেন?” আবার একাংশ জানতে চেয়েছেন, “গাড়ি থাকতে ট্রেনে কেন?”

তবে অনেকে কৌশানির সরলতা এবং সাধারণ পোশাকে যাত্রাকে প্রশংসাও করেছেন। তাদের মতে, তারকাদের সাধারণ জীবনে দেখা সব সময়ই প্রশংসার যোগ্য।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার কান উৎসবে পর্দা উঠবে ‘লা ভেনাস ইলেকট্রিক’ সিনেমা দিয়ে
উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে ফ্রান্সজুড়ে এবার কান উৎসবে পর্দা উঠবে ‘লা ভেনাস ইলেকট্রিক’ সিনেমা দিয়ে
‘দম’ নিয়ে কথা বলতে গিয়ে কাঁদলেন নিশো
‘দম’ নিয়ে কথা বলতে গিয়ে কাঁদলেন নিশো
সেরা সুন্দরী বিদুষী বর্ণিতা
সেরা সুন্দরী বিদুষী বর্ণিতা