• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সারাদেশে অভিযানে সাড়ে ৪ লাখ লিটার অবৈধ তেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ৬ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের অবৈধ মজুদ দমন ও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ৪ লাখ ৪৮ হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬ হাজার ২৪২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এই অভিযানে উদ্ধার করা তেলের মধ্যে রয়েছে ৩ লাখ ৩৩ হাজার ১৫৭ লিটার ডিজেল, ৩৬ হাজার ৪০৫ লিটার অকটেন এবং ৭৮ হাজার ৮৯৪ লিটার পেট্রোল।

অভিযানের মাধ্যমে ২ হাজার ৪৫৬টি মামলা দায়ের করা হয় এবং ৩১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ কোটি ২৫ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, দেশের জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। মন্ত্রণালয় জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন।

যেকোনো স্থানে অনিয়ম ধরা পড়লে বা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে ভিজিলেন্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
আগে ক্লিন পরে ঢাকাকে গ্রিন করতে হবে: উত্তর সিটি প্রশাসক
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
চেয়ারম্যান পাচ্ছে দুদক, সার্চ কমিটিতে প্রতিনিধি দিয়েছেন প্রধান বিচারপতি
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক
পদত্যাগ করলেন আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক