• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মা-ভাইসহ গ্রেফতার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া

ভিওডি বাংলা ডেস্ক    ৫ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত


মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া খানকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।  নেত্রকোণার আটপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।  শনিবার (৪ এপ্রিল) রাতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। 

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাতে আশুলিয়া থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।  গ্রেপ্তারকৃতরা হলেন- প্রিয়া খান (২২) ও তার মা হাফসা আখতার (৪২) এবং ভাই স্বাধীন মিয়া।

আশুলিয়া মডেল থানার ওসি রুবেল হাওলাদার গণমাধ্যমকে জানান, প্রিয়া খান এবং তার মা ও ভাইয়ের বিরুদ্ধে নেত্রকোণার আকপাড়া থানায় একটি নিয়মিত মামলা ছিল। সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে আকপাড়া থানা পুলিশ এসে তাদেরকে ওই থানায় নিয়ে যান। তবে আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে কোনো মামলা চলমান নেই বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 তিনি আরো জানান, প্রিয়া নারী হওয়ার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে আসছিলেন। লোকলজ্জার ভয়ে অনেকে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেতেন না। তারা বারবার বাসা পরিবর্তন করে এই ‘হানি ট্র্যাপ’-এর মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করতেন।  


এ সময় উৎসুক জনতা ও এলাকাবাসী বলেন, প্রিয়া তার মা ও ভাইয়ের সহযোগিতায় উঠতি রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীদের প্রেমের জালে ফাঁসিয়ে জেলে পাঠাতেন। তাদের বিরুদ্ধে এ ধরনের ৪২টি অভিযোগ রয়েছে। কয়েকজন তার করা ধর্ষণ মামলায় বর্তমানে জেলহাজতে আছেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
বেনজীরকে নিয়ে পরীমনির এক শব্দের ফটোকার্ড ভাইরাল
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ