• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও

ভিওডি বাংলা ডেস্ক    ৬ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পি.এম.
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশকে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় জাতীয় সংসদ অধিবেশন এখন থেকে দিনে দুই বেলা (দুই সেশনে) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম সংসদে জানান, ১৩৩টি বিল পাসের বিশাল কর্মযজ্ঞ শেষ করতে মঙ্গলবার থেকে প্রতিদিন দুই সেশনে অধিবেশন চলবে। প্রথম সেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় সেশন শুরু হবে বিকাল সাড়ে ৩টায়।

এছাড়া আগামী বৃহস্পতিবারের ‘বেসরকারি সদস্য দিবস’ বাতিল করে সরকারি বিল পাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি প্রয়োজন হলে আগামী শুক্রবারও অধিবেশন চালানোর প্রস্তুতি রাখা হয়েছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/এসআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‘সীমাহীন দুর্নীতির’ অভিযোগে পাপনের আমলের নথি তলব
ছবি: সংগৃহীত
জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি নির্ভরযোগ্য ডেটা: অর্থমন্ত্রী
ঢাকায় সচিবালয়ে জাইকার প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিওডি বাংলা
জাইকার ভূমিকা উন্নয়ন অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল