• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বিকৃত ছবি ছড়িয়ে পড়ার ভীতিকর অভিজ্ঞতা জানালেন জাহ্নবী

বিনোদন ডেস্ক    ৬ এপ্রিল ২০২৬, ০১:৪৭ এ.এম.
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের ব্যক্তিগত ছবি বা ভিডিও বিকৃত করার ঘটনা নতুন নয়। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে তৈরি ‘ডিপফেক’ কনটেন্ট এ ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে, যা তারকাদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর এই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অনেক আগে, কিশোর বয়সেই।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে জীবনের সেই অন্ধকার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। জাহ্নবী জানান, মাত্র ১৫ বছর বয়সে, যখন তিনি স্কুলের ছাত্রী, তখনই পর্ন সাইটে নিজের বিকৃত ছবি দেখতে পান।

স্মৃতিচারণ করে তিনি বলেন, বিষয়টি ডিপফেক ছিল কি না, তা নিশ্চিত না হলেও তিনি বুঝেছিলেন এটি অত্যন্ত অস্বস্তিকর ও ভীতিকর কিছু। একজন স্কুলছাত্রী হিসেবে এমন পরিস্থিতি মেনে নেওয়া তার জন্য ছিল কঠিন, এবং সেই দৃশ্য দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

তিনি আরও জানান, একদিন দেখেন স্কুলের সহপাঠীরাই সেই বিকৃত ছবিগুলো দেখছে এবং তা নিয়ে হাসাহাসি করছে। এতে তিনি গভীরভাবে আঘাত পান এবং স্তব্ধ হয়ে যান।

জাহ্নবীর ভাষ্যমতে, ওই একটি ঘটনাই তার জীবনে বড় প্রভাব ফেলেছিল। তখন তার মনে হয়েছিল, সামাজিক মাধ্যমে উপস্থিতি যেন এক ধরনের অভিশাপ।

বর্তমান সময়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ও ভিডিও নিয়েও তিনি এখনো উদ্বিগ্ন। তার ভাষায়, অনেক সময় এমন সব ছবি তৈরি করা হয়, যেখানে তাকে এমন পোশাকে দেখানো হয় যা তিনি বাস্তবে কখনো পরেননি। এসব বিকৃত কনটেন্ট ব্যবহার করে নেতিবাচক প্রচারণা চালানো হয় বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি