• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাষ্ট্রক্ষমতায় থাকা নিয়ে ভোটাভুটি হয় সেনাবাহিনীর ভেতরে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রী সারাদেশে অভিযানে সাড়ে ৪ লাখ লিটার অবৈধ তেল উদ্ধার কাউন্সিলর না থাকায় ওয়ার্ড সচিবদের তৎপর হতে বললেন ডিএসসিসি প্রশাসক দিল্লি থেকে মরিশাসে একই ফ্লাইটে যাচ্ছেন খলিল-জয়শঙ্কর দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের মালয়েশিয়া থেকে ৫১০০০ টন তেল নিয়ে আসছে আরও ২ জাহাজ পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ

‘জামতারা’ খ্যাত তরুণ অভিনেতা শচীনের মৃত্যু

বিনোদন ডেস্ক    ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ পি.এম.
‘জামতারা’ খ্যাত অভিনেতা শচীন চাঁদওয়াড়ে-ছবি সংগৃহীত

মাত্র ২৫ বছর বয়সে নিজ জীবনের ইতি টানলেন জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জামতারা’-খ্যাত অভিনেতা শচীন চাঁদওয়াড়ে। পুণের নিজ ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার। কেন এমন সিদ্ধান্ত নিলেন এই উঠতি তারকা-সে প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

তরুণ এই অভিনেতার মৃত্যুতে হিন্দি ও মারাঠি উভয় বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। ‘জামতারা ২’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি হিন্দি ওটিটি দুনিয়ায় নতুন মুখ হিসেবে প্রশংসা কুড়িয়েছিলেন। একইসঙ্গে মারাঠি শিল্পাঙ্গনেও শচীন অল্প বয়সেই নিজের অবস্থান তৈরি করেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অভিনয়ের পাশাপাশি তিনি পেশায় ছিলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পুণের একটি আইটি পার্কে চাকরি করতেন তিনি।

পরিবার ও বন্ধুমহলে হাসিখুশি ও প্রাণোচ্ছল মানুষ হিসেবে পরিচিত ছিলেন শচীন। তাই তার আত্মহত্যার খবর সবাইকে হতবাক করেছে।

গত ২৩ অক্টোবর পুণের ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। শারীরিক অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু সেখানে ২৪ অক্টোবর দুপুরে তার মৃত্যু হয়।

সম্প্রতি বলিউডে একের পর এক শোকসংবাদে স্তব্ধ ইন্ডাস্ট্রি। কালীপূজার রাতে প্রবীণ অভিনেতা গোবর্ধন আসরানির প্রয়াণ, এরপর ‘অ্যাড গুরু’ পীযূষ পাণ্ডের মৃত্যু, আর তার পরদিনই আসে অভিনেতা সতীশ সাহের মৃত্যুসংবাদ। এর মধ্যেই শচীন চাঁদওয়াড়ের অকাল প্রয়াণ নতুন করে শোক বাড়িয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার কান উৎসবে পর্দা উঠবে ‘লা ভেনাস ইলেকট্রিক’ সিনেমা দিয়ে
উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে ফ্রান্সজুড়ে এবার কান উৎসবে পর্দা উঠবে ‘লা ভেনাস ইলেকট্রিক’ সিনেমা দিয়ে
‘দম’ নিয়ে কথা বলতে গিয়ে কাঁদলেন নিশো
‘দম’ নিয়ে কথা বলতে গিয়ে কাঁদলেন নিশো
সেরা সুন্দরী বিদুষী বর্ণিতা
সেরা সুন্দরী বিদুষী বর্ণিতা