• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কনিষ্ঠতম নারী পর্বতারোহী হিসেবে ৭টি পর্বত জয়ের রেকর্ড

   ৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পি.এম.
সংগৃহিত ছবি

ডেস্ক রিপোর্ট

বিশ্বের কনিষ্ঠতম নারী পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের ৭টি সর্বোচ্চ শৃঙ্গ জয়ের নতুন ইতিহাস গড়েছেন কাম্যা কার্তিকেয়ান। মাত্র ১৭ বছর বয়সেই এই নজির গড়েন ভারতের মুম্বাই নৌবাহিনী স্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

কার্তিকেয়ান যে পর্বতগুলো জয় করেছেন সেই তালিকায় রয়েছে, আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো, ইউরোপের মাউন্ট এলব্রুস, অস্ট্রেলিয়ার মাউন্ট কোসকিয়াজকো, দক্ষিণ আমেরিকার মাউন্ট অ্যাকোনকাগুয়া, উত্তর আমেরিকার মাউন্ট দেনালি ও এশিয়ার মাউন্ট এভারেস্ট।

কার্তিকেয়ানের সফল পর্বত জয়ের তালিকায় সর্বশেষ সংযোজন হলো মাউন্ট ভিনসেন্ট অ্যান্টার্কটিকা। সদ্য সেই অভিযান সম্পূর্ণ করেছেন তিনি।

চিলিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুসারে, গত ২৪ ডিসেম্বর বিকেল ৫.২০ টায় অ্যান্টার্কটিকার এই সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন কাম্যা। 

এই অভিযানে সে একা ছিল না। কাম্যার সঙ্গে শৃঙ্গ জয় করেন তার বাবা সিডিআর এস কার্তিকেয়ান।

ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে কাম্যার এই সাফল্যের খবর প্রকাশ্যে আনা হয়েছে। তাদের পক্ষ থেকে কাম্যাকে এবং তার বাবাকে অভিনন্দন জানানো হয়েছে।

কাম্যার সাফল্যে পৌঁছনোর জেদ ও একাগ্রতাকে কুর্নিশ জানিয়েছে ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে টুইটারে লেখা হয়েছে, ‘মুম্বাই নৌবাহিনী স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী কাম্যা কার্তিকেয়ান নয়া ইতিহাস রচনা করেছেন। বিশ্বের কনিষ্ঠতম নারী পর্বতারোহী হিসেবে সাতটি মহাদেশের ৭টি সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন তিনি।’

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত
অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত
অবতরণের সময় ট্রাকে বিমানের ধাক্কা
অবতরণের সময় ট্রাকে বিমানের ধাক্কা
ইরানে নতুন হামলার পরিকল্পনা ইসরায়েলের, যুক্তরাষ্ট্রকে বার্তা
ইরানে নতুন হামলার পরিকল্পনা ইসরায়েলের, যুক্তরাষ্ট্রকে বার্তা