• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিগ্রি ও ডিপ্লোমা প্রকৌশলীদের

দ্বন্দ্ব আলোচনার মাধ্যমে সমাধান হবে: জনপ্রশাসন সচিব

নিজস্ব প্রতিবেদক    ২৫ অক্টোবর ২০২৫, ০৮:২২ পি.এম.
আইডিইবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক। সংগৃহীত ছবি

বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে চলমান পেশাগত দ্বন্দ্ব যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর ৪৪তম জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জনপ্রশাসন সচিব বলেন, ‘বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলীর পদ উন্মুক্তের দাবি মেধার প্রতি অবিচার, যা আমাকে ব্যথিত করেছে। তবে ডিগ্রি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে এই পেশাগত দ্বন্দ্ব যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাধান হবে।’

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাব্যবস্থায় বিদ্যমান সমস্যা প্রসঙ্গে সচিব জানান, এ বিষয়ে জাতীয় বেতন কমিশন কাজ করছে। তিনি বলেন, ‘বিষয়গুলো জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেতন কমিশনকে জানানো হবে।’

গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে এহছানুল হক বলেন, ‘একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়ার জাতীয় অঙ্গীকার পূরণে গবেষণা ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। বিজ্ঞান ও প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিভাবান ব্যক্তিদের গবেষণায় আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘অনেকে তাদের পেশা পরিবর্তন করে নিম্ন পদে যোগ দেন—এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক ও জাতীয় প্রতিভার অপচয়। সরকার জাতীয় পর্যায়ে প্রতিভাবান ব্যক্তিদের জন্য একটি গবেষণার ক্ষেত্র তৈরি করতে কাজ করছে।’

অনুষ্ঠানে আইডিইবি’র অন্তর্বর্তী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবির হোসেন সভাপতিত্ব করেন। এ সময় সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন, সদস্য প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল, শাহবুদ্দিন সাবু, মনিরুজ্জামানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরিফ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাউন্সিলর না থাকায় ওয়ার্ড সচিবদের তৎপর হতে বললেন ডিএসসিসি প্রশাসক
কাউন্সিলর না থাকায় ওয়ার্ড সচিবদের তৎপর হতে বললেন ডিএসসিসি প্রশাসক
দিল্লি থেকে মরিশাসে একই ফ্লাইটে যাচ্ছেন খলিল-জয়শঙ্কর
দিল্লি থেকে মরিশাসে একই ফ্লাইটে যাচ্ছেন খলিল-জয়শঙ্কর
দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও
দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও