• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানের সর্ববৃহৎ পেট্রোকেমিক্যাল স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক    ৭ এপ্রিল ২০২৬, ০৩:০৫ এ.এম.
ছবি: সংগৃহীত

ইরানের সর্ববৃহৎ পেট্রোকেমিক্যাল স্থাপনা ধ্বংসের দাবি করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এক্সে দেওয়া বার্তায় তিনি জানান, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অর্থের উৎস “পদ্ধতিগতভাবে ভেঙে ফেলা হচ্ছে।”

একই সময়, ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ পৃথক বিবৃতিতে জানায়, তারা ইরানের দুটি বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে। এই হামলায় দেশটির ৮৫ শতাংশের বেশি পেট্রোকেমিক্যাল রপ্তানি কার্যত অচল হয়ে গেছে বলে দাবি করা হয়েছে।

আইডিএফ জানিয়েছে, দক্ষিণ ইরানের আসালুয়া এলাকায় অবস্থিত একটি স্থাপনা ক্ষেপণাস্ত্র শিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপাদান তৈরির কেন্দ্র হিসেবে ব্যবহার হতো।

এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন।

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক