• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করা সম্ভব, মঙ্গলবারই হতে পারে সেই রাত

আন্তর্জাতিক ডেস্ক    ৭ এপ্রিল ২০২৬, ০২:২৯ এ.এম.
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মাত্র এক রাতেই ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া সম্ভব। তার আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবারই সেই রাত হতে পারে।

সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরানের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

ট্রাম্প ইরানে আটকা পড়া মার্কিন বিমান বাহিনীর সদস্যদের উদ্ধারের অভিযানকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “আমাদের সাহসী যোদ্ধাদের ঘরে ফিরিয়ে আনতে আমি মার্কিন সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম।” এই উদ্ধার অভিযানে মোট ২১টি মার্কিন সামরিক উড়োজাহাজ অংশ নিয়েছিল।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আমরা চাইলে মাত্র এক রাতেই পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দিতে পারি।” তিনি জানান, আগামীকাল রাতেই এই পদক্ষেপ নেওয়া সম্ভব হতে পারে।

এর আগে ট্রাম্প হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ইরান যুদ্ধ নিয়ে মন্তব্য করে বলেন, মঙ্গলবার রাত ৮ টার মধ্যে যে আলটিমেটাম তিনি দিয়েছেন, সেটাই চূড়ান্ত। তিনি বলেন, “ইরান যে প্রস্তাব দিয়েছে তা যথেষ্ট নয়।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!