• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক:  জাহিদ হোসেন

গোয়াল ঘর থেকে ১২৫ লিটার ডিজেল উদ্ধার, কৃষককে জরিমানা

নাটোর প্রতিনিধি    ৭ এপ্রিল ২০২৬, ০৩:২৬ এ.এম.
কৃষকের গোয়াল ঘর থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

নাটোরের বড়াইগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে এক কৃষকের গোয়াল ঘর থেকে বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে তাকে অর্থদণ্ডও করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার নওদাপাড়া (জুয়াড়ি) এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জানাতুল ফেরদৌস।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, তথ্যের ভিত্তিতে ওই দিন বিকেলে বড়াইগ্রাম উপজেলা প্রশাসন কৃষক আব্দুর রশিদ-এর গোয়াল ঘরে অভিযান চালায়। এ সময় ড্রামভর্তি ১২৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়। প্রয়োজনীয় লাইসেন্স বা অনুমোদন ছাড়াই অতিরিক্ত তেল মজুত রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জানাতুল ফেরদৌস বলেন, “অবৈধভাবে তেল মজুতকারীর বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার