• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল

পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

দিনাজপুর প্রতিনিধি    ২১ অক্টোবর ২০২৫, ০৩:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দিনাজপুরের পার্বতীপুর খনির কয়লা দিয়ে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চলে আসছিল। গত ১৬ অক্টোবর সকাল ৮টা ৩৫ মিনিটে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এর পাঁচ দিন পর সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ১ নম্বর ইউনিটটিও বন্ধ হয়ে যায়।

এ ছাড়, ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ২ নম্বর ইউনিটটিতে ২০২০ সালের নভেম্বর মাস থেকে সংস্কার কাজ চলায় চার বছর ৮ মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে। ফলে এখন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তিনটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলে কৃষি ও শিল্পে বিদ্যুতের চরম সংকট চলছে। এতে ৮  জেলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

সৈয়দপুর শহরের বাসিন্দা মমিনুর রহমান বলেন, সোমবার রাত থেকে বিদ্যুৎ যাওয়া আসা করছে, এতে চরম বিপাকে পরেছি। ঠিক মতো বিদ্যুৎ না থাকায় বিভিন্ন সমস্যা হচ্ছে।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে চলমান ১ ও ৩ নম্বর ইউনিট বন্ধ হয়ে গেছে। তা ছাড়া, মেরামতের জন্য আরও আগে থেকেই ২ নম্বর ইউনিটটির উৎপাদনও বন্ধ রয়েছে। মেরামত না করা পর্যন্ত কোনোভাবেই তিনটি ইউনিটের কোনোটি চালু করা সম্ভব নয়। তবে আমরা অতিদ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবির নেতা জিসান কারাগারে
শিবির নেতা জিসান কারাগারে
আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক
আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক
পুশ-ইন সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশী আটক
পুশ-ইন সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশী আটক