• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নয় সচিবকে অবসরে পাঠালো সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২০ অক্টোবর ২০২৫, ১০:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

সরকারি চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় নয় জন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে দুজন সিনিয়র সচিব ও সাত জন সচিব। সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন-সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান এবং সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এ মতিউর রহমান ও শফিউল আজিম।

তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ছিলেন। বিভিন্ন সময়ে তারা ওএসডি হন। পৃথক আদেশে বলা হয়, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদেরকে চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা প্রদত্ত ক্ষমতাবলে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অর্থনীতি পুনর্গঠনে ভূমিকা রেখেছেন তারেক রহমান: মির্জা ফখরুল
অর্থনীতি পুনর্গঠনে ভূমিকা রেখেছেন তারেক রহমান: মির্জা ফখরুল
বিএনপি কি ভেসে আসছে? বিরোধী দলকে আবদুস সালম
বিএনপি কি ভেসে আসছে? বিরোধী দলকে আবদুস সালম
সরকারের শুরু ইতিবাচক, শ্রমিক ও মজুরি ইস্যুতে নজর চাইলেন রিজভী
সরকারের শুরু ইতিবাচক, শ্রমিক ও মজুরি ইস্যুতে নজর চাইলেন রিজভী