• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, তদন্ত কমিশন গঠনের নোটিশ নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

‘রঘু ডাকাত’-এর প্রচারে অনুপস্থিত রুক্মিণী, মুখ খুললেন অবশেষে

বিনোদন ডেস্ক    ২০ অক্টোবর ২০২৫, ০৫:৫১ পি.এম.
‘রঘু ডাকাত’ ও রুক্মিণী মৈত্র। সংগৃহীত ছবি

দেবের নতুন ছবি ‘রঘু ডাকাত’ মুক্তির পর থেকেই একটি প্রশ্ন ঘুরছে সবার মুখে— ছবির প্রচার বা বিশেষ প্রদর্শনীর কোথাও দেখা যাচ্ছে না রুক্মিণী মৈত্রকে। অবশেষে কলকাতায় এসে নিজেই মুখ খুললেন অভিনেত্রী।

সম্প্রতি শহরের এক কালীপূজার উদ্বোধনে যোগ দিতে এক দিনের সফরে কলকাতায় এসেছিলেন রুক্মিণী। বর্তমানে তিনি মুম্বাইয়ের কাজ নিয়ে ব্যস্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসিমুখেই জবাব দিলেন আলোচিত প্রশ্নের—

“উফ বাবা! এই প্রশ্নের একটাই উত্তর— আমায় খুঁজে যান। আসলে কাজের জন্য আমি বাইরে থাকি। কালীপূজোয় একদিনের জন্য এসেছি, কাছের মানুষদের সঙ্গে সময় কাটাব। ভাইঝি আমাইরার জন্মদিন আছে। কালই আবার দিল্লি ফিরে যেতে হবে।”

উল্লেখ্য, ‘রঘু ডাকাত’ ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল কলকাতা ও দুবাই— দুই জায়গাতেই। দুটি ক্ষেত্রেই দেবের পাশে দেখা যায়নি রুক্মিণীকে। এ কারণেই শুরু হয়েছে নানান গুঞ্জন— দেব ও রুক্মিণীর সম্পর্ক কি আগের মতো নেই? তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কেউই সরাসরি কিছু জানাননি।

এদিকে দেব এখনো ব্যস্ত নিজের পুজোর ছবি ‘রঘু ডাকাত’-এর প্রচারণায়। অন্যদিকে রুক্মিণীও প্রস্তুতি নিচ্ছেন তার নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’-এর প্রচার অভিযানের জন্য।

দু’জনেই কাজের ব্যস্ততায় থাকায় সম্পর্ক নিয়ে গুঞ্জনের সত্যতা মেলেনি এখনো।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটক-টেলিফিল্মে ভরপুর ঈদের দ্বিতীয় দিনের আয়োজন
নাটক-টেলিফিল্মে ভরপুর ঈদের দ্বিতীয় দিনের আয়োজন
ঈদের সকালে অপু বিশ্বাসের ভিডিও ভাইরাল
ঈদের সকালে অপু বিশ্বাসের ভিডিও ভাইরাল
চিত্রনায়িকা ববির বাড়িতে দুর্ধষ চুরি
চিত্রনায়িকা ববির বাড়িতে দুর্ধষ চুরি