• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

দুপুরে খুলছে সুপ্রিম কোর্ট, শুরু বিচারিক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক    ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ এ.এম.
ছবি: সংগৃহীত

অবকাশ, সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে আজ রোববার (১৯ অক্টোবর) খুলছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এদিন থেকে শুরু হবে নিয়মিত বিচারিক কার্যক্রম।

প্রথম কার্যদিবসে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলবে সকাল ১১টা পর্যন্ত। এরপর প্রধান বিচারপতি ও উভয় বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান।

গত ১৫ অক্টোবর আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছুটি শেষে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন। এই অনুষ্ঠান আজ সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্ট ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে অনুষ্ঠিত হবে।

সেখানে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত থাকবেন।

এর আগে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতেও একই তথ্য জানানো হয়।

উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়। এ সময় আপিল বিভাগে জরুরি বিষয়ের নিষ্পত্তির জন্য চেম্বার কোর্ট এবং হাইকোর্ট বিভাগে নির্ধারিত বেঞ্চ দায়িত্ব পালন করে। প্রধান বিচারপতির নির্দেশনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছিল, যাতে ছুটির সময়ও জরুরি মামলার শুনানি ও নিষ্পত্তি সম্ভব হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
শিবির নেতা জিসান কারাগারে
শিবির নেতা জিসান কারাগারে
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত
হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত