• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যে বিবাহিত অভিনেত্রীকে বিয়ের জন্য পাগল ছিলেন সঞ্জয় দত্ত

   ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পি.এম.
সংগৃহিত ছবি

ডেস্ক রিপোর্ট

চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় দুনিয়ায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। একাধিক প্রেম, বিচ্ছেদ ও বিয়েতে নাম জড়িয়েছে তার। তবে একসময় এক বিবাহিত বলিউড অভিনেত্রী সায়রা বানুকে বিয়ে করার জন্য উদগ্রীব হয়ে উঠেছিলেন সঞ্জয় দত্ত। তবে সেই সময় অভিনেতা নিতান্তই খুদে ছিলেন। প্রকাশ্যে ছেলেবেলার সেই ঘটনা অভিনেত্রীই ফাঁস করে দিয়েছেন।

সঞ্জয়ের মা নার্গিস দত্ত প্রায়শই সায়রার বাড়ি যেতেন। তখন মায়ের হাত ধরে যেতেন ছোট্ট সঞ্জয় দত্তও। সেই সময় নার্গিস ছেলের হাত নাড়িয়ে বলতেন— চল, সায়রাজিকে বলো— তুমি আমাকে কী বলো? তার পর ছোট্ট সঞ্জু সায়রার দিকে তাকিয়ে আধো আধো গলায় বলতেন— আমি সায়রা বানুকে বিয়ে করব। পুরো বিষয়টি নিয়ে সায়রা বলেছেন— এত মিষ্টি, আমার মনে হয় শর্মিলা ঠাকুর এবং আমি ওর সব থেকে প্রিয়।

সঞ্জয়ের জন্মদিনে এই মজার ঘটনা প্রকাশ্যে এনেছেন সায়রা বানু। পাশাপাশি এ-ও জানিয়েছেন, তার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে রয়েছেন সঞ্জয়। সবসময় ভালোবাসা ও শুভেচ্ছা রয়েছে সঞ্জয়ের জন্য।

মামুন/ভিওডি বাংলা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধ হয়ে গেল প্রভাসের ‘ফৌজি’ সিনেমার শুটিং
ভয়াবহ সড়ক দুর্ঘটনা বন্ধ হয়ে গেল প্রভাসের ‘ফৌজি’ সিনেমার শুটিং
‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’ হলেন ফারিয়া
‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’ হলেন ফারিয়া
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা