• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

শ্যামনগরে পলিথিন-প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি    ১৬ অক্টোবর ২০২৫, ০২:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায় সিএমসি মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর।

ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বকারী মোঃ গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান ও স্থানীয় বনজীবি প্রতিনিধি, পরিবেশকর্মী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।

কর্মশালায় সুন্দরবন সংলগ্ন এলাকার বনজীবিদের প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ক্ষতিকর প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনা, বিকল্প ব্যবহারযোগ্য উপকরণ, এবং টেকসই জীবিকা গঠনের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুন্দরবন ও উপকূলের জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ একটি বড় হুমকি। 

তাই বনজীবিদের সচেতনতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা সময়ের দাবি।পলিথিন ব্যবহার কমানো, পুনঃব্যবহারযোগ্য উপকরণের প্রচার এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

শেষে সবাই সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিওডি বাংলা-আবদুল্লাহ আল মামুন/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০