• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

নাগরপুরে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ  মিছিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ১৫ অক্টোবর ২০২৫, ০৯:২২ পি.এম.

শিক্ষক উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের  ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে শিক্ষক-কর্মচারীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে নাগরপুর উপজেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা এ বিক্ষোভের আয়োজন করে। নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি নাগরপুর উপজেলা চত্বর হয়ে টাঙ্গাইল আরিচা মহা সড়কের উপজেলা মোড়ে একটি সমাবেশে মিলিত হয়। 

এসময় শিক্ষক-কর্মচারীরা বলেন, শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকদের কে কেন লাঠিপেটা করা হলো? দ্রুত তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। সেই সাথে যারা শিক্ষকদের উপর টিয়ারসেল নিক্ষেপ, লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে নির্যাতন করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষকদের ন্যায্য দাবী মেনে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষা উপদেষ্টার প্রতি আহবান জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুল রহমান ফজলু, প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, মো. শরিফ উদ্দিন, মামুদ নগর স্কুলের সহকারি প্রধান শিক্ষক মো. শওকত আলী, মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. আব্দুর রউফ প্রমুখ।

বিক্ষোভ মিছিলে উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারিরা অংশ গ্রহণ করেন।


ভিওডি বাংলা/মো: নজরুল ইসলাম খান/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
মাইক্রোবাস খালে পড়ে নারী নিহত, আহত ৮
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
‘চাঁদা’ চাওয়ায় ২ বিএনপি নেতাকে পেটাল জনতা
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০