• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রকাশ পেল কোনাল-রিজভীর ‘তুমি আমার পাখিরে’

   ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৯ পি.এম.

বিনোদন ডেস্ক

গায়ক এম এইচ রিজভী গানে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে তিনি পরচালনায় বেশি মনোযোগী হন। কুমার শানু, নচিকেতা, আসিফ আকবর, সালমান আলী, ইমরান মাহমুদুল’সহ বাংলাদেশ এবং ভারতের প্রথমসারির সংগীতশিল্পীদের নিয়ে তিনি কাজ করেছেন। তার পরিচালনায় নির্মিত আসিফ আকবরের গাওয়া ‘বুক জুড়ে ব্যথার পাহাড়’ এবং ইমরানের ‘এই ফাগুনে’ মিউজিক ভিডিও সমালোচকদের প্রশংসা পায়।

২০২৪ সালের শেষপ্রান্তে এসে নতুন গান নিয়ে এসেছেন রিজভী। গানটি রিজভী গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কোনালের সঙ্গে, সাম্প্রতিক সময়ে যার গাওয়া ‘সুরমা সুরমা’, ‘মেঘের নৌকা’, ‘ও প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘ওরে পাগল মন’ গান শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। কোনাল ও রিজভীর গাওয়া নতুন এই গানের টাইটেল ‘তুমি আমার পাখিরে’। সুহেল খানের কথা ও সুরে এই গানের সংগীত পরিচালনা করেছেন ওয়াহেদ শাহিন।

গান গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এম এইচ রিজভী। এতে শিপন মিত্রের সঙ্গে মডেল হয়েছেন ফাইজা। এসএলকে মিউজিক ইউটিউব চ্যানেলে সম্প্রতি মিউজিক ভিডিওটি প্রকাশ হয়েছে। 

গানটি প্রসঙ্গে কোনাল বলেন, ‘রিজভী আমার ইউনিভার্সিটির ছোট ভাই। ওর দরাজ কণ্ঠ আমার ভীষণ প্রিয়। অনেক দিন থেকেই পরিকল্পনা হচ্ছিল আমরা একসঙ্গে গাইবো। এবার হলো। রোমান্টিক কথামালায় সাজানো এই গানটি আশা করি, সবার ভালো লাগবে। রিজভীর জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।’’


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধ হয়ে গেল প্রভাসের ‘ফৌজি’ সিনেমার শুটিং
ভয়াবহ সড়ক দুর্ঘটনা বন্ধ হয়ে গেল প্রভাসের ‘ফৌজি’ সিনেমার শুটিং
‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’ হলেন ফারিয়া
‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’ হলেন ফারিয়া
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা