• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

অস্পর্শে থেকো

  সৈয়দ মাহবুবুর রশিদ
প্রকাশ:  ১২ অক্টোবর ২০২৫, ০৮:০৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

অস্পর্শে থেকো তুমি প্রিয়া,
যেমন থাকে অনন্ত আকাশ,
যাকে ছুঁতে চাওয়া মানে,
দুঃস্বপ্নের মতো এক অভিলাষ।  
আমি চাই না ছুঁতে তোমায়,  
চাই ছায়া হয়ে থাকতে;
যেখানে আলোরা নিভে না কভু,
ছায়ার বাস নিবিড় নিশ্চিন্তে। 
তোমার ভাবনায় ভাসে যে নাম,
তার উচ্চারণেই জন্ম আমার।
কখনো যদি মনে না রাখো,
বিস্মৃতির শেষ বিন্দু হবে আঁধার। 
তোমার চোখে আমি দেখেছি
পৃথিবী জন্ম নিচ্ছে প্রতিদিন,
আর প্রতিটি জন্মেই আমি,
তোমার সাথেই হাঁটি নিশিদিন। 
ভালোবাসা নয় কোনো দাবি,
দূর থেকেও থাকে হৃদয়ে ভক্তি।
স্থিরভাবে লালন করা সে অনুভূতি,
সেই তো প্রেম.. গভীর আসক্তি।
তুমি হয়তো জানবে না,
কী ছিলে আমার জীবনে,
নিঃসঙ্গতায় হীম হবে যখন,
জড়াবো তোমায় উষ্ণ আবরণে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে ফিরলেন কথাসাহিত্যিক আফসানা বেগম
ছবি : ভিওডি বাংলা
যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী
ছবি: ভিওডি বাংলা
দেশব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন শুরু