• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারতে সাত দিনের ‘জাতীয় শোক’ বার্তা

   ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ পি.এম.
ফাইল ছবি

ডেস্ক  রিপোর্ট

ভারতে সাত দিনের জাতীয় শোক দিবস পালনের ঘোষণা করেছে। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে এ শোক ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব জি পার্থসারথি এ সংক্রান্ত চিঠি দিয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে বুধবার (১ জানুয়ারি) পর্যন্ত দেশে ‘জাতীয় শোক’ ঘোষণা করা হয়েছে। এ সময়ে দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।

এদিকে সাবেক এ প্রধানমন্ত্রীর শেষকৃত্যের তারিখ নির্ধারণ করা হয়েছে। তার দল কংগ্রেস জানিয়েছে, আগামী শনিবার (২৮ ডিসেম্বর) তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল জানান, শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা। সাধারণ মানুষও তাকে শ্রদ্ধা জানাতে পারবেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

মামুন/ভিওডি 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত
অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত
অবতরণের সময় ট্রাকে বিমানের ধাক্কা
অবতরণের সময় ট্রাকে বিমানের ধাক্কা
ইরানে নতুন হামলার পরিকল্পনা ইসরায়েলের, যুক্তরাষ্ট্রকে বার্তা
ইরানে নতুন হামলার পরিকল্পনা ইসরায়েলের, যুক্তরাষ্ট্রকে বার্তা