• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

চট্টগ্রামে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ১৭

চট্টগ্রাম প্রতিনিধি    ১১ অক্টোবর ২০২৫, ০৫:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে আদালত প্রাঙ্গণ ও ডবলমুরিংয়ে স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের অভিযোগে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকান্দার হোসেনকে (৩৯) বৃহস্পতিবার রাতে নগরের জামালখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় চট্টগ্রাম আদালতে হাজির করা হলে যুবলীগের কয়েকজন কর্মী আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন এবং মিছিলের চেষ্টা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, আদালত প্রাঙ্গণে মিছিলের চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আদালত প্রাঙ্গণ থেকে আটক ব্যক্তিরা হলেন, তাহের মাঝি, সানী, হোসেন, ফয়সাল, পারভেজ, মামুন ও জিয়া। তারা সবাই কর্ণফুলীর শিকলবাহা এলাকার বাসিন্দা।

অন্যদিকে ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা ঝর্ণাপাড়া এলাকায় গলির ভেতরে জড়ো হয়ে মিছিল করে চলে যায়। পরে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। ওই ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন সেতুমন্ত্রী