• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

রোববার থেকে টাইফয়েড টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক    ৯ অক্টোবর ২০২৫, ০১:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, আগামী রোববার (১২ অক্টোবর) থেকে এক মাসব্যাপী দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে।

ডা. সায়েদুর রহমান বলেন, “সারা দেশে প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরকে এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকা প্রয়োগের ফলে এ জ্বরের সংক্রমণ কমবে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে।”

তিনি আরও বলেন, “এবারের ক্যাম্পেইনে দেশের প্রতিটি শিশু-কিশোরকে লক্ষ্য করে একমাসব্যাপী টিকাদান কার্যক্রম চলবে। অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতা একান্ত প্রয়োজন, যাতে কোনো শিশুই টিকা থেকে বঞ্চিত না হয়।”

দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান শুরু হচ্ছে আগামী রোববার (১২ অক্টোবর) থেকে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান বৃহস্পতিবার সচিবালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন
আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন
২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী
স্বাস্থ্যখাতে বড় সংস্কার ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী
দেশের ১০ হাসপাতালে ‘আইসিইউ’ চালু হচ্ছে আজ
দেশের ১০ হাসপাতালে ‘আইসিইউ’ চালু হচ্ছে আজ