• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আফগানিস্তানের গ্রামে পাকিস্তানি বিমান হামলা, ব্যাপক হতাহত

   ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ এ.এম.
সংগৃহিত ছবি

ডেস্ক রিপোর্ট

পাকিস্তানের হামলায় ধ্বংস হয়ে গেছে আফগানিস্তানের একটি গ্রাম। সেই গ্রামের নারী-শিশুসহ অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বেশি।

আফগান সংবাদ মাধ্যম দ্য খামা প্রেস নিউজ এজেন্সি স্থানীয় সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান হামলার নিন্দা জানিয়ে বিবৃতিও দিয়েছে। এসব দাবি একতরফা। কারণ, পাকিস্তান এখনও কোনো মন্তব্য করেনি।

খামা প্রেস বলেছে, পাকতিকা থেকে পাওয়া প্রতিবেদনগুলো ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দেয়। এ প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি বিমান হামলার পরে ধ্বংসস্তূপ থেকে নারী ও শিশুসহ ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। হামলায় একটি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে বিমান হামলা করা হয়। বারমাল জেলার অন্তত সাতটি গ্রামে মুহুর্মুহু ফেলা হয় বোমা। এর মধ্যে লামন গ্রামে নারী ও শিশুসহ এক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। অপরদিকে প্রদেশের বারমাল জেলার মুর্গ বাজার এলাকায় একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সেখানকার ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানি যুদ্ধবিমান।

সর্বশেষ খবর অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন। তাদের সঙ্গে স্থানীয় সাধারণ মানুষ যোগ দিয়েছেন। তারা বলছেন, পাকিস্তান থেকে যুদ্ধবিমান আসতে তারা দেখেছেন। কিছু বুঝে উঠার আগেই বোমা ফেলা শুরু হয়। বিস্ফোরণে কেঁপে উঠে শান্ত গ্রামগুলো। যে পরিমাণ বোমার বর্ণনা তারা দিচ্ছেন তাতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মমতা আর মুখ্যমন্ত্রী নন
মমতা আর মুখ্যমন্ত্রী নন
অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত
অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনে বাংলাদেশের সহযোগিতা চায় ভারত
অবতরণের সময় ট্রাকে বিমানের ধাক্কা
অবতরণের সময় ট্রাকে বিমানের ধাক্কা