• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সুপারস্টার আল্লু অর্জুনের বিপদ যেন পিছু ছাড়ছে না

   ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ পি.এম.
সংগৃহিত ছবি

 ডেস্ক রিপোর্ট

পুষ্পা খ্যাত দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের বিপদ যেন পিছু ছাড়ছে না। ‘পুষ্পা টু : দ্য রুল’ মুক্তি পাওয়ার পর থেকে একের পর এক ঝামেলা ঘিরে ধরেছে তাকে। সর্বশেষ পুলিশকে অপমান করার অভিযোগে ফের তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো থানায়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদনে বলা হয়, থেনমার মাল্লান্না নামের এক কংগ্রেস নেতা তেলঙ্গানার মেডিপাল্লি থানায় আল্লু এবং পুষ্পা-২ সিনেমার পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সিনেমার প্রযোজকদের বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি।

অভিযোগে বলা হয়, ‘পুষ্পা ২’ সিনেমায় পুলিশকে অপমান করা হয়েছে। সিনেমার একটি দৃশ্যে দেখা গেছে, এক পুলিশ কর্মকর্তার সামনেই সুইমিং পুলে প্রস্রাব করছেন আল্লু। 

কংগ্রেস নেতার দাবি, এই দৃশ্যে সমগ্র পুলিশ বাহিনীকে অপমান করা হয়েছে। তাই অভিনেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি।

গত ৪ ডিসেম্বর রাতে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারের সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হয় ৩৫ বছরের এক নারীর। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় তার আট বছরের ছেলে সাই তেজকে। বর্তমানে সে চিকিৎসাধীন। ওই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করে হায়দরাবাদ পুলিশ। গত ১৩ ডিসেম্বর সকালে আল্লুকে তার বাড়ি থেকে গ্রেফতার করে রেবন্তের পুলিশ। আল্লুসহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। নিম্ন আদালতের বিচারক অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে রায়কে চ্যালেঞ্জ করে ওই দিনই তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন আল্লু। তার পর ৫০ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়। অন্তর্বর্তী জামিনের মেয়াদ চার সপ্তাহ।

মামুন/ভিওডি বাংলা 

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্ধ হয়ে গেল প্রভাসের ‘ফৌজি’ সিনেমার শুটিং
ভয়াবহ সড়ক দুর্ঘটনা বন্ধ হয়ে গেল প্রভাসের ‘ফৌজি’ সিনেমার শুটিং
‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’ হলেন ফারিয়া
‘দ্য মিস গ্লোব বাংলাদেশ’ হলেন ফারিয়া
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা
প্রথম প্রেম নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা