• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার এ যেন 'শেষের কবিতা'র মহাকাব্যিক শুরু! ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ

ক্রীড়া উপদেষ্টা ও সাকিবের পাল্টাপাল্টি পোস্ট

নিজস্ব প্রতিবেদক    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু সিদ্ধান্ত সঠিক ছিল।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে তিনি নিজের ফেসবুক একাউন্টে এমন একটি পোস্ট করেন। তবে তিনি যাকে উদ্দেশে করে লিখেছেন তার নাম উল্লেখ করেননি।

যদিও নেটিজেনরা তা সহজেই আঁচ করতে পেরেছেন। কারণ উপদেষ্টা আসিফ মাহমুদের এমন পোস্ট দেওয়ার কিছুক্ষণ আগেই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান একটি পোস্ট করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্ক সৃষ্টি হয়। যা ওই পোস্টও মন্তব্যের ঘরে গেলেই বুঝা যাবে। সাকিব পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেন ‘শুভ জন্মদিন, আপা’।

সাকিব আল হাসানের এমন পোস্টের প্রেক্ষিতেই উপদেষ্টা আসিফ মাহমুদ এমন পোস্ট করেন এমন ধারণা সাধারণ মানুষের। পোস্টে আসিফ মাহমুদ লিখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But i was right. End of the discussion. (বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।)’

তার কিছুক্ষণ পর সাবিক আল হাসান পাল্টা একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না!’

স্ট্যাটাসটা সাকিব শেষ করেছেন এই কথা লিখে, ‘ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ