• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ আটক ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জে চেকপোষ্টে অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশী মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

রোববার (২৮ সেপ্টেম্বর)  দুপুরে কিশোরগঞ্জ টু ভৈরব হাইওয়ের রশিদাবাদ বেইলিব্রিজ এলাকায় পুলিশ চেকপোস্ট পরিচালনা করে একটি সিএনজি থেকে এই বিদেশী মদসহ ৩ জনকে আটক করে।

আটকৃতরা হলেন, ময়মনসিংহের ধোবাউরা থানার নেপোলিয়াপাড়ার আব্দুস সাত্তারের ছেলে তোফাজ্জল (২২), একই থানার বালিগাও গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে বাবুল ইসলাম(৫৫) ও ময়মনসিংহের হালুয়াঘাট থানার গোপিনগর গ্রামের সামসু মিয়ার ছেলে নয়ন মিয়া(৪৫)। 

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, প্রতিদিনের ন্যায় আজ দুপুরেও কিশোরগঞ্জ টু ভৈরব হাইওয়ের রশিদাবাদ বেইলিব্রিজ এলাকায় চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। এ সময় একটি সিএনজি তল্লাশি করে ৪৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
রাজবাড়ীতে একাই ক্লিনিকে উপস্থিত অসুস্থ হনুমান
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
আলোচিত তায়েবা হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্ত
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে
বিসিসি প্রশাসকের নাম ব্যবহার করে যা চলছে