• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় রাঙ্গাবালীতে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফলজ-বনজ বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী বাজার মাঠে এ আয়োজন করা হয়। 

জিসিএফ-এর অর্থায়ন ও পিকেএসএফ-এর কারিগরি সহযোগিতায় বেসরকারি সংস্থা কোডেকের জিসিএফ-আরএইচএল প্রকল্পের আওতায়  রাঙ্গাবালী ও ছোটবাইশদিয়া ইউনিয়নের ৩৫০ পরিবারের মাঝে ফলজ-বনজ ১২ প্রজাতির গাছের চারা এবং গাছ রক্ষায় ব্লু-নেট বিতরণ করা হয়।

প্রতিটি পরিবার পেয়েছে নারিকেল, সুপারি, মাল্টা, সবেদা, কদবেল, আম, নিম ও আমলকি চারা এবং ৩০ গজ ব্লু-নেট। 

এরআগে উপজেলার চার ইউনিয়নে আরও ১ হাজার ১৪ পরিবারের মধ্যে ১৩ হাজারের বেশি চারা বিতরণ করা হয়েছে।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, কোডেক মাইক্রোফাইন্যান্সের সহকারী পরিচালক মোঃ রাশেদুর রেজা, উর্ধ্বতন জোনাল ম্যানেজার শেখ হাসানুর রহমান,  রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, কোডেক আরএইচএল প্রকল্পের সমন্বয়কারী মোঃ আবু বকর ছিদ্দিক

সংশ্লিষ্টরা জানায়, এই উদ্যোগ পরিবেশ রক্ষা, পুষ্টি চাহিদা পূরণ ও আয় বৃদ্ধিতে সহায়ক হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু