• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

রাজবাড়ীতে সবজির বাজারে আগুন, নাভিশ্বাস ক্রেতাদের

রাজবাড়ী প্রতিনিধি    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীতে সবজির বাজারে হঠাৎ আগুন, দাম বেড়ে ক্রেতাদের নাভিশ্বাস উঠে গেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোরে শহরের পাইকারি ও খুচরা কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দরদাম করে এক-দুই কেজির বেশি কেউ কিনতে পারছেন না। সরবরাহ কমে যাওয়ায় চাহিদার তুলনায় দাম হু-হু করে বেড়ে গেছে।

খুচরা বাজারে বেগুন বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ টাকায়, যেখানে খুচরা বিক্রেতাদের কিনতে হচ্ছে ৬৫-৭০ টাকায়। উস্তা ৭০-৮০ টাকা, পটল ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, ঝিঙে ৬০ টাকা, কচুর লতি ৬০ টাকা এবং লাউ প্রতিটি ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন করে বাজারে এসেছে কয়েকটি শীতকালীন সবজি। তবে তার দাম আকাশছোঁয়া ফুলকপি কেজি প্রতি ১৫০-১৬০ টাকা এবং পাতা কপি ৮০-৯০ টাকা। তুলনামূলকভাবে সস্তায় মিলছে গোলআলু, পেঁপে ও কচুমুখি, এগুলোর দাম ২৫-৩৫ টাকা কেজি। নিম্নআয়ের মানুষ তাই এই তিনটি সবজির ওপরই ভরসা করছেন।

সবজি বিক্রেতারা জানান, টানা বর্ষায় গ্রীষ্মকালীন সবজির উৎপাদন ব্যাহত হয়েছে। আবার শীতকালীন সবজি এখনো পুরোপুরি বাজারে আসেনি। ফলে বাজারে সরবরাহ কম থাকায় দাম বেশি।

শহরের প্রধান বাজারের এক সবজি ব্যবসায়ী বলেন, “আগামী ১৫-২০ দিনের মধ্যে সরবরাহ বাড়লে দামও স্বাভাবিক হয়ে আসবে।”

খুচরা সবজি ব্যবসায়ী কোরবান শেখ বলেন, “আমরাও হিসেব করে সবজি কিনছি। দাম বেশি হওয়ায় ক্রেতারা কম কিনছেন। ছোট একটি লাউ কিনতে হচ্ছে ৫০-৫৫ টাকায়। দোকানে এনে বিক্রি করতে গেলে ক্রেতারা দাম শুনেই চলে যান।”

সবজির বাড়তি দামে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজার করতে আসা সাহানা ইয়াসমিন নামে এক গৃহিণী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিনের বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছি। আগে ২০০ টাকায় তিন-চার রকম সবজি নেওয়া যেত। এখন ওই টাকায় দুই কেজিও হয় না।”

দোকানিরা জানান, ক্রেতারা কম কিনছেন বলে বিক্রিও কমে গেছে। এতে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ