• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মহসীন হল নিয়ে

মিথ্যা বক্তব্যে আমির হামজাকে ক্ষমা চাইতে হবে : ছাত্রদল

  ঢাবি প্রতিনিধি
প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
হাজী মুহম্মদ মহসীন হল ছাত্রদলের নেতাকর্মীরা। সংগৃহীত ছবি
হাজী মুহম্মদ মহসীন হল ছাত্রদলের নেতাকর্মীরা। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হাজী মুহম্মদ মহসীন হল নিয়ে আলোচিত বক্তা মুফতি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা জানিয়ে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে হল ছাত্রদল।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) হলের সামনে আয়োজিত এক সম্মেলনে এ দাবি জানায় ছাত্রদলের নেতাকর্মীরা।

হল ছাত্রদলের সদস্য সচিব মনসুর রাফি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমির হামজা দাবি করেছেন, শিবির ডাকসু জয়ের আগে মহসীন হলে আজান দেওয়া নিষিদ্ধ ছিল। তিনি বলেন, এ বক্তব্য সম্পূর্ণ বানোয়াট ও অসত্য। মহসীন হলের শিক্ষার্থীরা সবসময় নিয়মিত নামাজ আদায় করে আসছেন।

মনসুর রাফি আরও বলেন, ‘এ ধরনের নোংরা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য শুধু শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে না, বরং দেশবাসীর মনে ভুল ধারণা সৃষ্টি করে।’ তিনি আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার জন্য হল প্রশাসনের কাছে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা