• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ফুটবলে পেনাল্টি কিকসহ নতুন নিয়মের বড় পরিবর্তন

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ মৌসুম থেকে ফুটবলের আইনপ্রণেতা সংস্থা আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) খেলার একাধিক নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত পরিবর্তন এসেছে পেনাল্টি কিক সংক্রান্ত।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে অ্যাতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের ম্যাচে হুলিয়ান আলভারেজের নেওয়া পেনাল্টি বিতর্কের সৃষ্টি করেছিল। শট নেওয়ার সময় তিনি অনিচ্ছাকৃতভাবে বল দু’বার স্পর্শ করেছিলেন। যদিও বল জালে গিয়েছিল, ভিএআর তা বাতিল করেছিল।

নতুন নিয়ম অনুযায়ী, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে গোল বাতিল হবে না। পরিবর্তে খেলোয়াড়কে পেনাল্টি পুনরায় নেওয়ার সুযোগ দেওয়া হবে।

গোলরক্ষকদের সময় নষ্ট প্রতিরোধেও নতুন নিয়ম এসেছে। এখন থেকে কোনো গোলরক্ষক সর্বোচ্চ আট সেকেন্ড পর্যন্ত বল হাতে রাখতে পারবেন। শেষ পাঁচ সেকেন্ডে রেফারি হাতের ইশারায় কাউন্টডাউন দেখাবেন। নিয়ম ভঙ্গ করলে প্রতিপক্ষ দলকে পরোক্ষ ফ্রি-কিকের বদলে কর্নার কিক দেওয়া হবে। সম্প্রতি ক্লাব বিশ্বকাপে মামেলোডি সানডাউন্সের গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসকে এ নিয়মে শাস্তি দেওয়া হয়েছিল।

এর পাশাপাশি মাঠে শৃঙ্খলা বজায় রাখতে নির্দিষ্ট পরিস্থিতিতে রেফারির সঙ্গে শুধু দলীয় অধিনায়কই কথা বলতে পারবেন। এর মাধ্যমে খেলার অযথা প্রতিবাদ ও উত্তেজনা কমিয়ে ন্যায্যতা ও সম্মান নিশ্চিত করতে চাইছে আইএফএবি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়া সফরের আগেই জীবনের নতুন অধ্যায়ে নাহিদ রানা
অস্ট্রেলিয়া সফরের আগেই জীবনের নতুন অধ্যায়ে নাহিদ রানা
মেসি-ডি মারিয়া
বিশ্বকাপ ফাইনাল ও মেসির অবসর নিয়ে মুখ খুললেন ডি মারিয়া
ছবি: সংগৃহিত
আর্জেন্টিনাকে বিদায় বললেন নিকোলাস ওটামেন্ডি