• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আইফোন ১৮ সিরিজে থাকছে না আন্ডার-স্ক্রিন ফেস আইডি

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইফোন ১৭ সিরিজের উদ্বোধনের পর থেকেই প্রযুক্তি বাজারে শুরু হয়েছে নতুন আলোচনা-আইফোন ১৮ সিরিজ নিয়ে। চীনা সোশ্যাল মিডিয়া উইবো’র পরিচিত টেক টিপস্টার ইনস্ট্যান্ট ডিজিটাল জানিয়েছে, আগামী বছর আসছে iPhone 18, iPhone 18 Pro ও iPhone 18 Pro Max-এ কিছু পরিবর্তন থাকবে। তবে বহু আলোচিত আন্ডার-স্ক্রিন ফেস আইডি প্রযুক্তি থাকছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিরিজে ডাইনামিক আইল্যান্ড আকারে ছোট হতে পারে। গত কয়েক প্রজন্ম ধরেই এটি আইফোনের প্রধান আকর্ষণ। ধারণা করা হচ্ছিল আইফোন ১৭ প্রো-তেও আকার ছোট হবে, তবে তা হয়নি। নতুন সিরিজে এই পরিবর্তন আনার সম্ভাবনা জোরালো। অনেক প্রযুক্তি বিশ্লেষক এটিকে ২০২৭ সালে অ্যাপলের ২০তম বার্ষিকী উপলক্ষে আসা ‘অল-গ্লাস আইফোন’-এর প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন।

আন্ডার-স্ক্রিন ফেস আইডি নিয়ে গুঞ্জন বহুদিন ধরেই চলছিল। আইফোন ১৬ প্রো ও ১৭ প্রো-নেতেও এই জল্পনা ছিল। ইনস্ট্যান্ট ডিজিটালের দাবি, প্রযুক্তি এখনো বাজারের জন্য প্রস্তুত নয়। ধারণা করা হচ্ছে, এটি আইফোন ১৯ প্রো বা পরবর্তী সংস্করণে যুক্ত হতে পারে।

ফলস্বরূপ, আইফোন ১৮ সিরিজেও দৃশ্যমান ফ্রন্ট ক্যামেরা থাকবে, তবে ছোট ডাইনামিক আইল্যান্ডের ভেতরে।

উল্লেখ্য, উইবোতে ইনস্ট্যান্ট ডিজিটালের প্রায় ১৫ লাখ ফলোয়ার রয়েছে এবং তারা আগেও অ্যাপলের অনেক ফিচার সঠিকভাবে ফাঁস করেছে। যদিও আইফোন ১৭ সিরিজের কিছু তথ্য ভুল প্রমাণিত হয়েছিল।

আইফোন ১৮ সিরিজ বাজারে আসতে এখনও প্রায় এক বছর বাকি। তাই আসন্ন সময়ে আরও নতুন ফিচার ও গুঞ্জন প্রকাশ পাবে, যা ধীরে ধীরে অ্যাপলের পরবর্তী প্রজন্মের ডিভাইসের চেহারা স্পষ্ট করবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন
ছবি: সংগৃহীত
তদন্তে নেমেছে যুক্তরাজ্য টিকটকের বিরুদ্ধে বড় অভিযোগ