হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ (ওয়েব) ভার্সন ব্যবহারে সমস্যার মুখে পড়েছেন অনেকে।
রোববার (১৯ জুলাই) দুপুর আনুমানিক ২ টার দিকে এই সমস্যা দেখা দেয়।
ব্যবহারকারীদের অভিযোগ, ডেস্কটপে ফেসবুকের নিউজফিড, প্রোফাইল ও অন্যান্য ফিচার স্বাভাবিকভাবে কাজ করছে না। তবে অনেকের ক্ষেত্রে মোবাইল অ্যাপ স্বাভাবিকভাবে ব্যবহার করা গেলেও ওয়েব সংস্করণে সমস্যা দেখা দিচ্ছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ সমস্যার বিষয়ে মেটা আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। ফলে সমস্যার কারণ কিংবা কবে নাগাদ পুরোপুরি সেবা স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য