{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নারী ফুটবল দলের অধিনায়ক

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আফঈদা

   ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পি.এম.
জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। ছবি-সংগৃহীত

ক্রীড়া, কলা ও সংস্কৃতি বিভাগে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন তিনি।

এমন পুরস্কার পাওয়ার পর স্বাভাবিকভাবেই ভীষণ উচ্ছ্বসিত এই ফুটবলার। সে অনুভূতি প্রকাশ করে নিজের ফেসবুক পেজে আফঈদা লিখেছেন, ‘আজকের এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের হাত থেকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।’

‘আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সকল ভালোবাসার মানুষের অবিরাম দোয়া ও অনুপ্রেরণা ছাড়া এ সাফল্য কখনও সম্ভব হতো না। বিশেষ ধন্যবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে, তরুণদের স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি দেওয়ার জন্য’-যোগ করেন তিনি।

রক্ষণভাগের ফুটবল আফঈদার সাফল্যের ঝুলি বেশ ভারী। সাফ জেতার পর তো তার নেতৃত্বে প্রথমবারের মতো এশিয়ান কাপেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ডের মতো পুরস্কার তাকে আরো ভালো করার অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন আফঈদা, ‘এই পুরস্কার শুধু আমার নয়—এটি সেই সকল তরুণের, যারা সমাজে পরিবর্তন আনার স্বপ্ন দেখে এবং প্রতিদিন নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছে।’

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কমনওয়েলথ কাবাডিতে খেলবে বাংলাদেশ
কমনওয়েলথ কাবাডিতে খেলবে বাংলাদেশ
হামজার কণ্ঠে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রশংসা
হামজার কণ্ঠে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রশংসা
মমিনুলের আক্ষেপ, শান্তর সেঞ্চুরিতে ভালো দিন বাংলাদেশের
মমিনুলের আক্ষেপ, শান্তর সেঞ্চুরিতে ভালো দিন বাংলাদেশের