• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১

বাবার নামে ভুয়া আইডি, সতর্ক করলেন আঁখি

বিনোদন ডেস্ক    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পি.এম.
চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক আলমগীর-সংগীতশিল্পী আঁখি আলমগীর-ছবি সংগৃহীত

চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক আলমগীর সামাজিক মাধ্যম ব্যবহার না করলেও তার নামে অসংখ্য ভুয়া আইডি ও ফ্যান গ্রুপ রয়েছে। বিষয়টি নিয়ে সর্তক করেছেন তার মেয়ে, জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর।     

‘নায়ক আলমগীর ফ্যানস ক্লাব’ নামের একটি ফেসবুক পেজে বর্তমানে সাড়ে ছয় লাখের বেশি অনুসারী আছে। তবে আঁখি স্পষ্ট জানিয়েছেন, এই পেজের সঙ্গে আলমগীরের কোনো সম্পর্ক নেই।

আঁখি নিজের ফেসবুকে লিখেছেন, “এসব বন্ধ করুন। আপনারা কারা ফ্যান ক্লাব চালান জানি না, তবে কার নাম দিয়ে চালাচ্ছেন, তা বুঝে পোস্ট করুন। যদি তার বিশালতা অনুধাবন না করতে পারেন, তবে তার নামে ফ্যান পেজ চালাবেন না।”

তিনি গণমাধ্যমকে আরও জানিয়েছেন, “চিত্রনায়ক আলমগীর ফেসবুক ব্যবহার করেন না। ভুয়া আইডি বা পেজের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। কিছু কিংবদন্তি শিল্পীদের অন্তত এ ধরনের অপব্যবহার থেকে মুক্ত রাখা জরুরি। আমার বাবা, শাবানা আন্টি, ববিতা আন্টি-তাদের প্রচারের আর প্রয়োজন নেই। তারা প্রচারের ঊর্ধ্বে।”

তবে আঁখি সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করার কথা বলেননি। তার বক্তব্য, “এ নিয়ে সত্যি বলতে সময় নেই। আব্বুরও নেই। এত পেজ আছে যে, একটি বন্ধ হলেও আবার অন্য পেজ খোলা হয়। তাই অভিযোগ না করে সবাইকে সতর্ক করাই শ্রেয় মনে করেছি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে কারিনা কায়সার
সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে কারিনা কায়সার
থালাপতির কাঁধে মান্নার হাত, ছবি ভাইরাল
থালাপতির কাঁধে মান্নার হাত, ছবি ভাইরাল
এবার ওটিটিতে ‘ধুরন্ধর ২’, থাকছে অদেখা দৃশ্য
এবার ওটিটিতে ‘ধুরন্ধর ২’, থাকছে অদেখা দৃশ্য