• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে আসল পরীক্ষা শুরু হচ্ছে আজ (শনিবার) থেকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রাত সাড়ে ৮টায় মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন দল। ভেন্যু থাকবে আগের মতোই-আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়াম।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টাইগার পেসার তানজিম হাসান সাকিব বলেন, “আমাদের অ্যাপ্রোচ জেতার জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে আগেও জিতেছি, তাই আত্মবিশ্বাস আছে। সবসময় বাংলাদেশি সমর্থকদের সাপোর্ট পাই। আশা করি এবারও পাব।”

এশিয়া কাপের আগে তিন ফরম্যাটে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলেছে বাংলাদেশ। ওয়ানডেতে হারলেও, টেস্টে ড্র এবং টি-টোয়েন্টিতে জিতেছে। সাকিব বললেন, “আমরা জানি শ্রীলঙ্কা কী করতে পারে। তাদের ভালো খেলোয়াড়কে আটকাতে হবে।”

আগের ম্যাচে বোলিংয়ের জন্য প্রশংসা পাওয়া এই তরুণ পেসার জানান, “আবুধাবির পিচে বোলিং করতে ভালো লাগছে। আশা করি সামনেও উপভোগ করব।” নিজের প্রিয় বোলার ডেল স্টেইন নিয়েও তিনি বলেন, “ছোটবেলা থেকে তাঁর খেলা দেখেছি। অ্যাগ্রেশন স্বাভাবিকভাবে আসে।”

বাংলাদেশ দলে বাড়তি স্পিন অপশন হিসেবে আছেন শামীম হোসেন পাটোয়ারী। সাকিব জানান, “প্রয়োজনে শামীমকে আক্রমণে আনা হবে। হংকং ম্যাচে হয়তো দরকার হয়নি, তবে আমাদের প্ল্যান অনুযায়ী কাজ করা হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে