• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বিশ্ববিদ্যালয়ের ৪ বছর জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় : সারওয়ার

  বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ:  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ এ.এম.
শেয়ার করুন 0
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম -ছবি সংগৃহীত
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম -ছবি সংগৃহীত

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, বিশ্ববিদ্যালয়ের চারটি বছর শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময়কে যারা সঠিকভাবে কাজে লাগাতে পারবে, তারাই একদিন বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। তাই সময়ের যথাযথ ব্যবহার করতে হবে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নবীনবরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিসি আরও বলেন, “শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী শুধু একজন ভালো মানুষ নন, তিনি একজন দক্ষ গবেষকও। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন গভীর রাতেও তাকে ল্যাবে গবেষণা করতে দেখেছি। কার্জন হলে হাতে গোনা কয়েকজন গবেষকের একজন ছিলেন তিনি। উপাচার্য হিসেবে তাকে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের।”

অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং ভালো সিজিপিএ অর্জনের চেষ্টা করতে হবে। টিউশনের প্রতি অতিরিক্ত ঝুঁকলে টাকার লোভ বাড়ে, যা পড়াশোনার ক্ষতি করে। এছাড়া তিনি শিক্ষার্থীদের বড়দের প্রতি সম্মান ও ছোটদের প্রতি স্নেহ প্রদর্শনের আহ্বান জানান।”

কিশোরগঞ্জের গুণীজনদের উদ্দেশে উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের জন্য যদি বৃত্তির ব্যবস্থা করা হয়, তারা পড়াশোনায় আরও মনোযোগী হবে। একদিন এই শিক্ষার্থীরাই কিশোরগঞ্জের গর্বে পরিণত হবে।”

কিশোরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান, ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী ও পানসী গ্রুপের ম্যানেজিং পার্টনার হাজী সালাউদ্দিন, শাহীন ট্রেডার্সের স্বত্বাধিকারী হাজী মো. শাহীন প্রমুখ।

ভিওডি বাংলা/জা


 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে
ফাইল ছবি
বেরোবিতে হয়নি সমাবর্তন, টাকা ফেরত পেলেন শিক্ষার্থীরা