• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক

বিটিভির প্রধান বার্তা সম্পাদক ফরিদুজ্জামানকে ঠাকুরগাঁও উপকেন্দ্রে সংযুক্ত করে অফিস আদেশ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ পি.এম.
শেয়ার করুন 0
প্রধান বার্তা সম্পাদক মুন্সী মো. ফরিদুজ্জামান। ছবি: সংগৃহীত
প্রধান বার্তা সম্পাদক মুন্সী মো. ফরিদুজ্জামান। ছবি: সংগৃহীত

 

ফ্যাসিস্ট শেখ হাসিনার মিডিয়া উইং সদস্য বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রধান বার্তা সম্পাদক মুন্সী মো. ফরিদুজ্জামানকে ঢাকা কেন্দ্র থেকে ঠাকুরগাঁও উপকেন্দ্রে সংযুক্ত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টেলিভিশন-১ শাখা থেকে উপসচিব মো.ইব্রাহিম ভূঞা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সংযুক্তির বিষয়টি জানানো হয়।

ওই অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় উক্ত তারিখ থেকে তাকে স্বয়ংক্রিয়ভাবে “Stand Released” হিসেবে গণ্য করা হবে।

এ সংযুক্তির খবরে বিটিভির কর্মকর্তা কর্মচারীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

বিটিভির একজন কর্মকর্তা বলেন, তিনি বিগত সরকারের সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার বদলিতে অনেকে স্বস্তি প্রকাশ করেছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিটিভির একজন বার্তা প্রযোজক জানান, ব্যক্তি স্বার্থে এই মুন্সি ফরিদুজ্জামান উপর মহলের কথা অনেককেই চাকুরীচ্যুত করেছেন। 

এই আদেশের পরও তিনি টাকার জোরে ফিরে আসার দাম্ভিকতা দেখাচ্ছেন বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে । 

এদিকে ২০০৯ থেকে  ২০১৪  সাল পর্যন্ত শেখ হাসিনার প্রেস উইং সদস্য মুন্সি ফরিদুজ্জামানকে বার্তা বিভাগ থেকে অপসারনে তথ্য ও সম্প্রচার  মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে ধন্যবাদ জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার। সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে হাজারো শুকরিয়া জ্ঞাপন আলহামদুলিল্লাহ। 

তিনি বলেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের ডাকে ২৪ ঘন্টার  আল্টিমেটামে কাঁপল বিটিভি, বিদায় হলো স্বৈরাচারী মুন্সি যুগের ( বিটিভি স্বৈরাচার মুক্ত ')। 

তিনি বলেন ;এই চক্র দীর্ঘদিন ধরে বিটিভিকে নিজের পৈত্রিক সম্পত্তি হিসেবে ব্যবহার করেছে, তারা সরকারের ভিন্নমত ছাত্র জনতার বিরুদ্ধে জনমত তৈরি করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় থাকার সহায়তা করেছে। আমাদের দীর্ঘ আন্দোলনের ফলে এই চক্রটি বিটিভি মুক্ত হল।

ভিওডি বাংলা/ এমপি/


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)।ছবি: ভিওডি বাংলা
সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেপ্তার
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
ছবি: সংগৃহীত
যেভাবে জন্ম নেয় একটি সংবাদ