• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

রাবি রাকসু নির্বাচনে শিবিরের ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা

রাবি প্রতিনিধি    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ পি.এম.
রাকসু নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে শাখা ইসলামী ছাত্রশিবির। ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামে এ প্যানেল ঘোষণা করা হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেন এ প্যানেল ঘোষণা করেন।

প্যানেলে নারী শিক্ষার্থী ছাড়াও সনাতনী ও জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা স্থান পেয়েছেন।

ঘোষিত প্যানেল অনুযায়ী–

ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (সভাপতি, রাবি শিবির)

জিএস পদে ফাহিম রেজা (সাবেক সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন)

এজিএস পদে এসএম সালমান সাব্বির (সভাপতি, সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক; ছাত্র অধিকার সম্পাদক, রাবি শিবির)

এছাড়া ক্রীড়া, সাংস্কৃতিক, নারী, তথ্য ও গবেষণা, মিডিয়া ও প্রকাশনা, বিজ্ঞান ও প্রযুক্তি, বিতর্ক ও সাহিত্য, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ২১ জনকে মনোনীত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাবি শিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম, বর্তমান সাধারণ সম্পাদক মোজাহিদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক হাফেজ মেহেদী হাসান, অর্থ সম্পাদক নওসাজ্জামানসহ সংগঠনের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন