• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

শিক্ষার্থীরা ভোট দিতে এলে হারবে স্বাধীনতাবিরোধীরা: মেঘমল্লার

ঢাবি প্রতিনিধি    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৪ পি.এম.
প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু। ছবি-সংগৃহীত

বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা জেলায়-থানায় যেভাবে ডাকসু নির্বাচনের ভোট চাচ্ছেন, যেভাবে শাসাচ্ছেন, এগুলো নিন্দাজনক-দুঃখজনক। রোববার (৭ সেপ্টেম্বর) ডাকসু নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘ডাকসু- দ্য স্টুডেন্ট ভয়েস’ অনুষ্ঠানে একথা বলেন প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু।

মেঘমল্লার বলেন, এগুলো বলে আসলে কোনো লাভ নাই। নির্বাচন কমিশনার যারা আছেন, তাদের ললিপপ কিনে দিতে পারেন, ৯ তারিখে তারা সেটা চুষবেন। তাদের দ্বারা কিছুই হবে না। যা করার সাধারণ শিক্ষার্থীদের করতে হবে।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৫ হাজার শিক্ষার্থী যদি ৯ সেপ্টেম্বর ভোট দিতে আসে, তাহলে সব ইকুয়েশন (হিসাব) মাটিতে মিশে যাবে। আপনারা (শিক্ষার্থীরা) যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। কিন্তু প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিলে স্বাধীনতাবিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না।’

ভোটের ফলাফল যাই হোক না কেন, প্রতিরোধ পর্ষদ জিতে গেছে বলেও উল্লেখ করেন মেঘমল্লার। বলেন, যখন একের পর এক মাজার ভাঙা হয়, যখন কবর থেকে তুলে লাশ পোড়ানো হয়, যখন মব ভায়োলেন্স হয়, তখন আমাদের (বাম ঘরনার রাজনীতির) কারণে চরম প্রতিক্রিয়াশীল গোষ্ঠীরাও বলেন, ধর্মকেন্দ্রিক বিভাজন আর চলবে না।

অস্ত্রোপচারের কারণে কয়েকদিন প্রচারণার মাঠে ছিলেন না উল্লেখ করে বলেন, অনেকের কাছে শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু তার সহযোদ্ধারা মাঠে কার্যক্রম চালিয়ে গেছেন। প্রত্যাশা করেন, শুধু এ কারণে নিশ্চয়ই তিনি ভোট বঞ্চিত হবেন না।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
শেকৃবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন
জাতীয় বিশ্ববিদ্যালয় রূপান্তরের নতুন ভিশন